সারাদেশ

হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

সান নিউজ ডেস্ক: বান্দরবানে বন্য হাতির আক্রমণে আবদুল মান্নান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় মো. তৌহিদুল ইসলাম নামে আরেক বিজিবি সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা।

আরও পড়ুন: ইউপি সদস্যকে জবাই করে হত্যা

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড ভাল্লুকখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার ভোরে ঘটনাস্থল থেকে নায়ক সুবেদারের লাশটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। নিহত নায়েব সুবেদার আবদুল মান্নান ১১ বিজিবির সদস্য ও কুমিল্লা চৌদ্দগ্রাম চকা লহ্মীপুর উত্তর কৈয়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে গরু প্রবেশ করাচ্ছে এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযানে যায়। তারা ভাল্লুকখাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছালে বন্য হাতির একটি দল বিজিবির টহল দলের সামনে এসে পড়ে। এ সময় বিজিবির অন্য সদস্যরা হাতির দল দেখে পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে রাশিয়া

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আবছার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পেট্রল ডিউটিতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হন সুবেদার আব্দুল মান্নান ও তার দল। এতে ঘটনাস্থলে মান্নান নিহত হন। পরে বন্য হাতির দল চলে গেলে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পারমাণবিক ‘চুল্লিপাত্র’ উদ্বোধন

হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা