প্রতীকী ছবি
সারাদেশ

সীমান্তে সাড়ে ১২ কেজি সোনা জব্দ

সান নিউজ ডেস্ক: ভারতে পাচারের সময় সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিস সোনার বার জব্দ করা হয়েছে। এ ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকায়।

আরও পড়ুন: তিন এসপিকে অবসরে পাঠাল সরকার

এ সময় সাজু আহম্মেদ (২০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যাংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে সোনার চালানসহ তাকে আটক করা হয়। আটক সাজু যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

আরও পড়ুন: মানুষকে সচেতন হতে হবে

বিজিবি জানায়, যশোরের ঝিকরগাছা ব্যাংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাবে এমন গোপন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬টি সোনার বার জব্দ করা হয়, যার ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। এই সোনার মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের প্রাণহানি

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোনার বার জব্দের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সোনা পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সোনা জব্দের ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা