৪ সদস্য প্রার্থী পেয়েছেন শূন্য ভোট!
সারাদেশ

৪ সদস্য প্রার্থী পেয়েছেন শূন্য ভোট!

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে ৪ জন সদস্য প্রার্থী পেয়েছেন শূন্য ভোট। তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোটটিও পায়নি তারা। এরা হলেন ৩নং রাজাপুর ওয়ার্ডের মুকুল মৃধা, ৪নং কাঠালিয়া ওয়ার্ডের এ্যাড. সৈয়দ জাহাঙ্গীর শামীম, সংরক্ষিত নারী (রাজাপুর-কাঠালিয়া) ওয়ার্ডের জোৎসনা খানম ও সোনিয়া আক্তার। এরা সবাই সরকার দলীয় নেতা ও সমর্থক।

আরও পড়ুন: তিন এসপিকে অবসরে পাঠাল সরকার

এ নির্বাচনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা থেকে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছিলেন এই প্রার্থীরা।

মুকুল মৃধা রাজাপুর উপজেলা আওয়ামীগের শ্রম বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। কাঠালিয়া উপজেলা আ’লীগ নেতা এ্যাড. সৈয়দ জাহাঙ্গীর শামীম, জোৎসনা খানম সরাসরি রাজনীতির সাথে জড়িত না থাকলেও তার স্বামী কাজল সিকদার কাঠালিয়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। আর সোনিয়া আক্তারের বড় বোন ইয়াসমিন রাব্বী পপি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে আছেন। পপি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হতে মাঠে আছেন। এদের কোন ভোট না পাওয়ায় সাধারন মানুষ আশ্চর্য হয়েছেন।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

ভাইয়ের ভোটটিও পায়নি সোনিয়া। প্রস্তাবকারী ও সমর্থনকারীর ভোট পায়নি সোনিয়া। এমনকি সোনিয়া আক্তারের আপন ভাই রাজাপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর মাঝির ভোটটিও পায়নি তিনি। তিনি মুঠোফোনে বলেন, আমার এ নিয়ে কোন আক্ষেপ নেই।

মুকুল মৃধা ১৭ অক্টোবর সোমবার ভোটের দিন দুপুর ১২ টায় দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'শান্তিপুর্ণ পরিবেশে ইভিএম দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে, ভোটারদের ওয়াদা মতো আমার বিজয় শতভাগ নিশ্চিত।' এই নেতা ফলাফল ঘোষনার পর বলেন, 'আমি আমার দলের নেতৃবৃন্দের সড়যন্ত্রের শিকার হয়েছি। জেলা নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিল, কিন্তু আমি তা করিনি। এটাই ছিলো আমার অপরাধ।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের প্রাণহানি

জোৎসনা খানমের স্বামী কাজল সিকদার বলেন, যেহেতু ভোট কেনা-বেচা হয়েছে। তাই আমরা নির্বাচিত হতে পারবোনা দেখে আগেই আমাদের ভোটারদেরকে জাহানারা হককে ভোট দিতে বলেছি। তাই আমরা কোন ভোট পাইনি।

এ্যাড. সৈয়দ জাহাঙ্গীর শামিমের মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা