সারাদেশ

ইউপি সদস্যকে জবাই করে হত্যা

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় দুই আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরিদুল ইসলামও পালিয়ে বাঁচতে পারলেন না।

আরও পড়ুন: নিষিদ্ধ হলেন ক্রিকেটার রানা

বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে মো. ফরিদুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন: গ্রিন সিগন্যাল পেলেই সব জানাবো!

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়ার বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ফরিদুল ও সাবেক ইউপি সদস্য আফতাব উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায় দুই দশকের বেশি সময় ধরে দুই পক্ষের চলা সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিরোধের জেরে ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফতাবের নেতৃত্বে কয়েকজন ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার বাড়িতে হামলা চালায়। ওই হামলার কিছু সময় পর বামিহাল বাজারে গিয়ে পাল্টা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালান রুহুল ও মুসা। এসময় ধারালো অস্ত্র দিয়ে আফতাব ও রুহলসহ চারজনকে এলোপাথাড়ি কোপানো হয়। পরে আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে পরদিন রাজশাহী মেডিকেলে মৃত্যু হয় রুহুল আমিনের। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার পর বামিহাল গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। এ ঘটনায় হত্যা মামলা হলে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলাম পালিয়ে যান। পাশাপাশি তিনি ওই দুইজন নিহতের ঘটনায় আসামি ছিলেন।

আরও পড়ুন: তিন এসপিকে অবসরে পাঠাল সরকার

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৯ অক্টোবর) সকালে এলাকার লোকজন ঢাকা-পাবনা মহাসড়কের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে ঢাকা-পাবনা মহাসড়কে সলঙ্গা থানার পাটধারী এলাকার পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করি। পুলিশ ছাড়াও ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে তাকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। ওই ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা