সংগৃহীত
রাজনীতি

ঢাকায় আজ কী হবে 

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েকদিন ধরেই রাজনীতির মাঠ সরগরম ছিল ২৮ অক্টোবর ঘিরে। আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে মানুষের মনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে নানা রকম শঙ্কা ছিল।

আরও পড়ুন: আমরা পরিবেশ অশান্ত হতে দেব না

গতকাল সন্ধ্যা পর্যন্তও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগ ২ দলই ২০ শর্তে পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি পেয়েছে।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে দেড় কিলোমিটার দূরত্বে ২ দলের কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনা রয়েছে।

আজ সকাল থেকে সমাবেশ ঘিরে সড়কে গণপরিবহন কম থাকার আশঙ্কা ছিল। দেখা যায় অন্য দিনের চেয়ে সকাল ৭টার দিকে গণপরিবহন একেবারেই কম। এদিকে সমাবেশ ঘিরে গতকাল থেকেই রাজধানীর সব কটি প্রবেশমুখে তল্লাশিচৌকি বসায় পুলিশ।

আরও পড়ুন: আবারও সিসিইউতে খালেদা জিয়া

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি ও তার মিত্রদের মহাসমাবেশ ঘিরে সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে পাড়া-মহল্লায় উপস্থিত থাকবেন তারা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ হবে।

আওয়ামী লীগ ও বিএনপি বাদেও রাজধানীতে আরও ১১টি সমাবেশ হবে আজ। কখন কোথায় হবে এ সমাবেশ-
গণতন্ত্র মঞ্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট দুপুর ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ২টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো পাশে গণফোরাম চত্বরে, এলডিপি বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে, গণ অধিকার পরিষদ বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, এনডিএম বিকেল ৩টায় মালিবাগ মোড়ে, গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) বিকেল ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে, লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে, এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগর হোটেল ৭১-এর সামনে, জনতার অধিকার পার্টি দুপুর ২টায় বিজয় নগর পানির ট্যাংক মোড়ে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে।

আরও পড়ুন: ২৮ অক্টোবর একটি টার্নিং পয়েন্ট

এ ছাড়াও মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তাদের এখনও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা