সংগৃহীত
রাজনীতি

গণফোরাম থেকে ড. কামালের অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন গণফোরাম থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেন।

আরও পড়ুন: আবারও সিসিইউতে খালেদা জিয়া

ড. কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।

তিনি বলেন, তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সবসময়ই থাকবে।

এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করব, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে।

আরও পড়ুন: নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি

দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার।

অসুস্থতাজনিত কারণে ড. কামাল হোসেনের উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গণফোরাম প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যাদের ত্যাগ ও শ্রমে গড়ে ওঠা গণফোরাম, তাদের অনেকেই আজ নেই। তাদের মধ্যে ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাইফ উদ্দিন আহমেদ মানিক, পংকজ ভট্টচার্য, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জিয়াউল হক টুলু, বেগম নূরজাহান মুরশিদ, মেজর জেনারেল (অব.) খলিলুর রহমান, এইউ আহম্মেদ, সৈয়দ মাজহারুল হক বাকী, এনায়েতুর রহমান, কমান্ডার আব্দুর রউফ, মাওলানা আহমেদুর রহমান আজমী, প্রকৌশলী গোলাম মর্তুজা খান, ইঞ্জিনিয়ার আবুল কাসেম, শ্রী মনোরঞ্জন ধর, জামিল চৌধুরী, ফজলুল হক খন্দকার, অধ্যক্ষ এমদাদুর রহমান, অ্যাডভোকেট এনায়েত পীর, রণেশ মৈত্র, আব্দুল মতিন চৌধুরী, ডা. আব্দুল হাকিম, সি.এম. মুর্শেদ, মো. আবেদ আলী, অ্যাডভোকেট খতিব উদ্দিন, শংকর বোস, অ্যাডভোকেট কে.এম. ফজলুল কাদের, কফিল উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল, অ্যাডভোকেট জানে আলম, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গুহ, মো. জামাল উদ্দিন, অ্যাডভোকেট আফতাব হোসেন চৌধুরী, নওয়াব আলী, ডা. হাবিবুর রহমান, সাইদুর রহমান সাইদসহ আরও অনেকেই আজ জীবিত নেই। তাদের প্রতি আমি আজ কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন: ২৮ অক্টোবর একটি টার্নিং পয়েন্ট

বিশেষ জাতীয় কাউন্সিলে মফিজুল ইসলাম খান কামাল গণফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ডা. মিজানুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এই দুজনসহ সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেনকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা