নারী পুলিশের হাত কামড়ে পলায়ন
সারাদেশ
১৭ দিন পর গ্রেফতার

নারী পুলিশের হাত কামড়ে পলায়ন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পলায়নের ১৭দিন পর মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বয়াতি কে (৪৫) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন : অটোচালক ও নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন বয়াতি (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

একই দিন রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন,গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি বয়াতিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

আরও পড়ুন : বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

এ ঘটনায় একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির বেশ কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭দিন পর একাধিক মাদক মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মাদক সম্রাট বয়াতিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত,মাদক কারবারি বয়াতি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। সে দীর্ঘ তিন বছর ধরে রিকশা চালানো ছেড়ে দিয়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাদক কারবার চালিয়ে আসছে।

আরও পড়ুন : দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে জামাইয়ের টেক এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন তারা।

পরে বয়াতীকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। এক পর্যায়ে আসামিকে নিয়ে পুলিশ সদস্যরা থানায় আসার পথে উদ্যত হলে ঘটনাস্থলে একজন নারী পুলিশকে হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা