ইউপি সদস্যের কন্যার বাল্যবিবাহ পণ্ড
সারাদেশ

ইউপি সদস্যের কন্যার বাল্যবিবাহ পণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মজিব উল্যার ১৫ বছর বয়সী কন্যার বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

আরও পড়ুন : শেষ হলো ৩ দিন ব্যাপী কৃষি মেলা

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধ করে। কনের বাবা একজন জনপ্রতিনিধি হয়েও নিজ কন্যার বাল্যাবিবাহের আয়োজন করায় তীব্র সমালোচনা করেন স্থানীয় বাসিন্দারা।

বাল্যবিবাহের শিকার হতে যাওয়া ওই স্কুলছাত্রী ফিরোজ শাহা মাইজভান্ডারী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা সমাপ্ত করেছেন।

আরও পড়ুন : নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজাপুর

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, শনিবার দেবীপুরের স্থানীয় ইউপি সদস্য মজিব উল্যাহর স্কুল পড়ুয়া কন্যার বাল্যবিবাহ হচ্ছে স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতসহ সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থতিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকগণ ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের কাজ সম্পন্ন করবেন না মর্মে আদালতের নিকট মুচলেকা প্রদান করেন।

আরও পড়ুন : প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা