৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে চাকুরিচ্যুত
সারাদেশ

৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে চাকুরিচ্যুত

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের শফিউল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজিয়ে চাকরিচ্যুত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জানা যায়, ২০০৪ সালের নভেম্বর মাসে রাঙ্গামাটি জেলার শিলছড়ি কাপ্তাই সদর দপ্তরে ২৪ আনসার ব্যাটালিয়নে কর্মরতাস্থায় ব্যারাকে টেপ-রেকর্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজান।

এ সময় তৎকালীন অধিনায়ক হীরা মিয়া জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শফিউল আলমকে বরখাস্ত করেন। পরবর্তীতে ৭ ডিসেম্বর আনসার ব্যাটালিয়নের মহা পরিচালক কাছে শফিউল আলম চাকরি ফিরে পেতে আপিল করেন। আপিলের ১৮ বছর অতিক্রান্ত হলেও শফিউল আলম চাকরি ফিরে পাননি।

আরও পড়ুন : পলাশবাড়ীর গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটি ঝুকিপূর্ণ

মা ছকিনা বেগম, স্ত্রী জাহানারা বেগম, ছেলে জয়নুল আবেদীন জনী, মেয়ে রিক্তা আক্তার শেলী ও ছেলের স্ত্রী জেমু আক্তার, নাতী জুবায়েদ আহম্মেদ জুহিসহ পরিবারের ৭ জন সদস্যকে নিয়ে অভাব অনাটনের মধ্য দিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে শফিউল আলম।

শফিউল আলম উপজেলার তারাপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও তাঁর ছেলে জনী সুন্দরগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। এরআগে শফিউল আলম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, যুবলীগসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর মামা এ্যাডভোকেট মরহুম মোসলেম আলী মিয়া ১৯৭৯-৯৭ সাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

আরও পড়ুন : পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সভা

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ৩ বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গতকাল শনিবার শফিউল আলম আরও বলেন বর্তমানেও শারীরিক ও মানসিকভাবে কর্ম পালনে সক্ষমতার কথা জানিয়ে চাকরি ফিরে পাবার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা