সারাদেশ

পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সভা

নিনা আফরিন, পটুয়াখালী: বরিশাল অঞ্চলে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সার্কিট হাউস প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গোলাম কুদ্দুস।

আরও পড়ুন: রাতে কর্মীরা কেন বসে থাকবে

সম্মিলিত সাংস্কৃতিক জোট বরিশাল বিভাগের সমন্বয়ক আফজাল হোসেন লাবুর সভাপতিত্বে ও জোটের পটুয়াখালী সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় প্রতিনিধি সভার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহকাম উল্লাহ।

প্রতিনিধি সভায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন। এ সময় বলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিব।

সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ তাদের সাংগঠনিক কর্মকান্ডের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনের ইতিহাস ও লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস। তিনি বলেন, দেশের সকল অস্থিতিশীলতা দুর করতে ৭২-এর সংবিধান কার্যকর করা দরকার।
এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারীদের সকল কাজে সমান অধিকার নিশ্চিত করতে হলে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। একজন সাংস্কৃতিক কর্মী তার গান, নাচ, অভিনয় অথবা আবৃত্তি দিয়ে অনেক মানুষকে প্রভাবিত করতে পারে। তাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হবো।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারন সম্পাদক অহকাম উল্লাহ বলেন দেশের সকল সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে আগামী জানুয়ারি মাসের ৬,৭,৮ তারিখে ঢাকায় তিন দিন ব্যাপী সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হচ্ছে। আপনাদের সক্রিয় অংশগ্রহন এ সমাবেশকে সাফল্যমন্ডিত করবে। প্রত্যেক জেলা থেকে একজনকে জোটের জাতীয় পরিষদে অন্তর্ভূক্ত করা হবে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার বাস্তবায়ন হবে

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা