নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজাপুর
সারাদেশ

নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজাপুর

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঝালকাঠিতে তেমন কোন আগ্রহ না থাকলে রাজাপুর কাঠালিয়ায় নির্বাচন হওয়ায় শেষ মুহুর্তে আলোচনায় আসছে জন সম্পৃত্ততা।

আরও পড়ুন: ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

জেলা পরিষদ চেয়ারম্যান, সদর ও নলছিটির সদস্য ও মহিলা সদস্য পদে বিনা প্রতিদদন্ধীতায় নির্বাচিত হওয়ায় এতদিন আলোচনাই ছিলনা। রাজাপুর ও কাঠালিয়ার সাধারন সদস্য পদে ২জন এবং মহিলা সদস্য পদে একটি আসনে নির্বাচন হচ্ছে। তাই শেষ মুহুতে এসে এ দুই উপজেলায় চলছে হিসেব নিকেশ। এতদিনে ভোটের এই নির্বাচনে কোন ধরনের উত্তাপও ছড়ায়নি। তবে নির্বাচনে রয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ছড়াছড়ি।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী না হলেও জেলার ৩নং ওয়ার্ড রাজাপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিপক্ষে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন একাধিক। ৪নং ওয়ার্ডে দলের সমর্থিত কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমাদুল হক মনিরের মা জাহানারা হক নির্বাচন করছেন। তবে তার প্রতিদন্ধী হিসেবে কাঠালিয়া উপজেলা ছাত্র ও যুবলীগের সাবেক সভাপতি সিকদার মো. কাজলের স্ত্রী জোসনা বেগমও নির্বাচন করছেন।

আরও পড়ুন: হামলাকারীরা কেউ রিকশাচালক নয়

ইতোমধ্যেই নাসরিন সুলতানা মুন্নী নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন। তিনি সুষ্ঠু ভোট গ্রহন নিয়ে শংসয় প্রকাশ করেছেন। অনৈতিকভাবে ভোট দেখিয়ে দেওয়ার নামে জন্য ভোটরদের হুমকী দিচ্ছেন। নির্বাচন কমিশন, রিটানিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। আর এই বিদ্রোহী প্রার্থীরা পদ-পদবী ধারন করছেন উপজেলা আওয়ামী লীগের। এ কারনেই কারণেই নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন ক্ষমতাসীনরা প্রার্থীদের পক্ষে বিপক্ষে।

অপরদিকে এ নির্বাচনী এলাকার ঝালকাঠির জেলার সদর ও নলছিটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন না থাকায় এলাকায় বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে বিপক্ষে ক্ষমতাসীন দলেন নেতাদের ভীড়।

আরও পড়ুন: পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান

সরেজমিনে জানা গেছে, নির্বাচনে ৭৯ জন ভোটারের মধ্যে রাজনৈতিক ভাবে নিস্কীয় অর্ধেক ভোটার ভোট প্রয়োগে এসে ঝুঁকির মধ্যে পরতে চাচ্ছেন না। প্রার্থীদের মধ্য থেকে তাদেরকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হলেও তারা তা বিশ্বাস করতে পারছেন না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটারদের কাছে যাচ্ছেন।

নির্বাচনে রাজাপুর ওয়ার্ডে রয়েছেন একজন সাবেক ইউপি চেয়ারম্যান সহ চার প্রতিদ্বদ্বী, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২ (রাজাপুর, কাঁঠালিয়া) ওয়ার্ডে সাবেক জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সহ ১০ জন প্রতিদ্বদ্বী প্রার্থী মাঠে লড়ছেন।নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে সহকারী রিটানিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা নির্বাচন কমিশন সচিবালয় মনিটরিং করবেন।

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসীদের মহাসমাবেশ ঘটিয়েছে

এছাড়াও রিটানিং অফিসার জেলা প্রশাসক ঝালকাঠি মহোদয় ইতিমধ্যে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও নিবার্হী ম্যাজিষ্ট্রেটদের দায়িত্ব দিয়েছেন। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন সহ নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তি পূর্ণ নির্বাচন নিশ্চিত করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা