কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন : তিতাসে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ
সারাদেশ
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন

তিতাসে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি : আর মাত্র ২ দিন, আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলাসহ দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন : ২০ হাজার মিটার জাল ও ৯টি নৌকা জব্দ

এই নির্বাচনকে ঘিরে প্রভাব বিস্তার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে ভোট কেনাবেচারও। ফলে এই নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে তা নিয়েও রয়েছে জনমনে প্রশ্ন।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর নির্বাচনের ভোটার স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা।

কুমিল্লা জেলার ২ নং ওয়ার্ড থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তিন জন। এর মধ্যে তিতাস-হোমনার স্থানীয় সাংসদের আর্শীবাদ পুষ্ট প্রার্থী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষ প্রার্থীকে নানা ধরনের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : শীতের আমেজ শুরু

এ ব্যাপারে নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুহাম্মদ দেলোয়ার হোসেন কুমিল্লার জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপর প্রার্থী আরিফুর রহমানও লিখিত অভিযোগে দায়ের করেছেন প্রার্থী মো. সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ০২ নম্বর ওয়ার্ডের হাতি প্রতীকধারী প্রার্থী মো. সাজ্জাদ হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপহার সামগ্রী বিতরণ করেছেন। ওই অনুষ্ঠানে তিতাস-হোমনার স্থানীয় এমপি সেলিমা আহম্মেদ মেরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মিরসরাইয়ে মেয়রসহ গুলিবিদ্ধ ৩

এমন কী স্থানীয় এমপি দূর সম্পর্কের মামা মো. সাজ্জাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এবং স্থানীয় ওয়ার্ডের ভোটারদের তার জনসভায় উপস্থিত থাকার জন্য প্রভাবিত করছেন। আবার কেউ কেউ আর্থিক লেনদেনের মাধ্যমে ভোট কেনাবেচারও অভিযোগ করছেন।

তালা প্রতীকধারী প্রার্থী মুহাম্মদ দেলোয়ার হোসেন লিখিত অভিযোগে বলেন, স্থানীয় এমপি সেলিমা আহম্মেদ মেরীর চিন্হিত লোকজন তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মাদকসহ ৪ জন আটক

মুহাম্মদ দেলোয়ার হোসেন অভিযোগ করেন, স্থানীয় এমপি নারান্দিয়া ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে তাকে হুমকি-ধামকি দিয়ে নির্বাচনী প্রচারণা বন্ধ করতে বলেছেন। তিনি প্রাণের ভয়ে নির্বাচনী এলাকায় যেতে পারছেন না।

গত সোমবার (১০ অক্টোবর) তিনি এই মর্মে জেলা প্রশাসক, নির্বাচন কমিশনার ও রিটানিং অফিসারের কাছে তার জীবনের নিরাপত্তা বিধানের আবেদন জানিয়েছেন।

বিদ্যমান আইনে বলা আছে, জেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদের কোনো সদস্য বা মন্ত্রী নিজ এলাকায় গিয়ে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কিন্তু দেখা যাচ্ছে, এ নির্বাচনের ভোটার যেহেতু স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অনেকেই আওয়ামী লীগ দলীয় ব্যক্তি, তাই তাদের ওপর প্রভাব বিস্তার করে চলেছেন স্থানীয় সাংসদ।

তবে এ বিষয়ে প্রার্থী মো. সাজ্জাদ হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা