প্রতীকী ছবি
সারাদেশ

জাহাজ ডুবি: তিন মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ ডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

শুক্রবার (১৪ অক্টোবর) চট্টগ্রামস্থ কোস্ট গার্ড পূর্বজোনের একটি টিম নাম না জানা ওই তিনি ব্যক্তির লাশ উদ্ধার করে।

এর আগে পতেঙ্গার কাটগড় চরপাড়ায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে ‘এমভি সুলতান সানজার’ নামের জাহাজটি ডুবে যায়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমীন জানান, গতকাল এমভি সুলতান সানজার নামের একটি পাথর বোঝাই জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে আসার সময় এমভি আকিজ লজিস্টিক -২৩ নামের অপর একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৫

এতে এম ভি সানজার নামের জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এই সময় জাহাজে মোট ৯ জন ক্রু ছিলেন। পরে তিনজনকে লাইফ বোর্ট দিয়ে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ছয়জন। তাদের মধ্যে শুক্রবার সকালে দুই জন এবং দুপুরের দিকে আরো এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিন ক্রু নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা