গাজীপুরে দগ্ধ পাঁচজন বার্ন ইনস্টিটিউটে
সারাদেশ

গাজীপুরে দগ্ধ পাঁচজন বার্ন ইনস্টিটিউটে

সান নিউজ ডেস্ক: গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ মৃত্যু

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাদের ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

আরও পড়ুন: নির্বাচন বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত ছিল না

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি পরে জানানো হবে।

আরও পড়ুন: ব্যবস্থা নিজেদেরই করে নিতে হবে

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা