মিরসরাইয়ে মেয়রসহ গুলিবিদ্ধ ৩
সারাদেশ

মিরসরাইয়ে মেয়রসহ গুলিবিদ্ধ ৩

সান নিউজ ডেস্ক: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আবারও বেড়েছে ডিমের দাম

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অশোক সেন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম দুখু।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ফেনী মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে দুগ্রুপের দ্বন্দ্ব মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ হন মেয়রসহ তিনজন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৫

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিস্তারিত জেনে এরপর জানাতে পারব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা