ঝালকাঠিতে ২জেলের কারাদণ্ড, ২০ হাজার মিটার জাল ও ৯টি নৌকা জব্দ
সারাদেশ
ঝালকাঠিতে ২জেলের কারাদন্ড

২০ হাজার মিটার জাল ও ৯টি নৌকা জব্দ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সুগন্ধা ও বিষখালি নদীর শাখা বাদুড়তলা খাল, পুকুরিজানা খাল ও নাপিতেরহাট খালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার মিটার জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মাদকসহ ৪ জন আটক

শুক্রবার (১৪ অক্টোবর) ঝালকাঠি মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে ইলিশ সম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক মোবাইল কোর্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে আটক করে ১বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে

ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কর্মচারীরা অভিযান পরিচালনা করেন।

সাজার বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে এ পর্যন্ত ৭ জেলেকে এক বছরের সাজা দেয়া হয়েছে এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : বিতর্ক চর্চা শুরু করতে চাই

এসময় বিভিন্ন স্থান থেকে ১৫টি মাছ ধরার নৌকা আটক করা হয়। জেলায় ৮ টি টিমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা