গাছ কর্তন মামলায় কাউন্সিলর আটক
সারাদেশ

গাছ কর্তন মামলায় কাউন্সিলর আটক

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: অনুমতি ছাড়াই গাছ কর্তন মামলায় ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: এইচএসসির সময়সূচি পরিবর্তন

বুধবার (১২ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও শহর থেকে কাউন্সিলর আটক করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

ওসি বলেন, গত ৮ অক্টোবর শনিবার শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনি গাছ কেটে ফেলা হয়। এলাকাবাসি দেখে থানায় খবর দেয়। পরে বনবিভাগ গাছটি জব্দ করে। ঠাকুরগাঁও পৌর মেয়র থানায় একটি গাছ কর্তনের মামলা করেছেন মামলার প্রেক্ষিতে কাউন্সিলর মো. জমিরুল ইসলামকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ

পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত ৯ অক্টোবর শহরের শান্তিনগর এলাকায় পৌরসভার জাগরণী ক্লাবারে মেহগনি গাছ টেন্ডার ও বনবিভাগের অনুমতি ছাড়াই একটি চক্র কর্তন করে। পরে খবর পেয়ে পুলিশসহ বন কর্মকর্তা গাছ কাটা বন্ধ করে দেয় ও কাঠুরিয়াদের আটক করেন। এ বিষয়ে আমি থানায় একটি মামলা করি। মামলার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কাউন্সিলর জমিরুলকে আটক করেছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা