জাল দলিলে জমি বিক্রির অভিযোগ
সারাদেশ
সংবাদ সম্মেলন

জাল দলিলে জমি বিক্রির অভিযোগ

সান নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে জাল দানপত্র দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে ওয়ারিশদের সম্পত্তি বিক্রির অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন : উলিপুরে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহরের ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা মুশতাক আহমেদ কায়সার ওরফে বাবলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করেন একই এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী নাইমুল হাসান ফাইজী।

বুধবার (১২ অক্টোবর) সকালে তিনি তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নাইমুল হাসান ফাইজী বলেন, আমার বাবা আবুল হাসান বুলু বিভিন্ন সংবাদপত্রের নিয়মিত কলামিষ্ট ছিলেন। আমার দাদা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাবেক ডিএসপি খান সাহেব বছির উদ্দীন সরকার ১৮ একর জমি ভোগ-দখল করা অবস্থাতে মারা যান। তার এক ছেলে ডাঃ মোখলেছুর রহমান ১৯৫৮ সালে তার সমস্ত সম্পত্তি তার ভাইবোনদের দিয়ে লন্ডনে চলে যান। লন্ডনেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে

আমার দাদার রেখে যাওয়া সম্পত্তি ২০১৬ সালে আমার বাবা আবুল হাসনাত বুলুসহ তার তিন ছেলে ও সাত মেয়ের নামে বিএস রেকর্ডভুক্ত হয়। রেকর্ডমূল্যে আমার চাচাত ভাই মোস্তাক আহমেদ কায়সার ১৩৯ শতক সম্পত্তির মালিক।

কিন্তু তিনি জাল দানপত্র তৈরি করে ২৪৮ দশমিক পাঁচ শতক জমি ৩০টি দলিলে বিক্রি করেন। এর মধ্যে সহকারী কমিশনারের (ভূমি) আদেশে নামজারি বাতিল হওয়া সত্বেও তথ্য গোপন করে পাঁচটি দলিলে কোটি টাকার বেশি মূল্যের জমি বিক্রি করেন।

তিনি আরও বলেন, আমাদের বিএস ১৯৩১ নং খতিয়ানের ৪৭১৮ নং দাগের ৬ শতক জমিতে আমার দুই ফুফুসহ আমি সীমানাপ্রচীর দিয়ে রাখি। মুশতাক আহমেদ কায়সার, আমার এক ফুফু সিদ্দিকা ইসলাম কল্পনাসহ তাদের লাঠিয়াল বাহিনী সেই জমির সীমানাপ্রাচীর ভেঙ্গে ফেলে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। আমি বাধা ও থানায় অভিযোগ দেওয়ায় তারা আমাকে খুন এবং আমার নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

আরও পড়ুন : র‌্যাংক ব্যাজ পরলেন আইজিপি

সংবাদ সম্মেলনে নাইমুল হাসান বলেন, আইনজীবি না হয়েও নিজেকে হাইকোর্ট ডিভিশনের একজন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন মুশতাক আহমেদ কায়সার। তার নামে একাধিক মামলা চলমান। এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন তিনি।

নাইমুল ইসলাম বাবার সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিলেন নাইমুল হাসানের ভাতিজা জুলফিকার নাঈম সরকার ও তার সম্পদের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার

এ ব্যাপারে মুশতাক আহমেদ কায়সার বলেন, দানপত্র দলিলমূলে এই জমির মালিক আমি। এ জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। আদালতে নিষেধাজ্ঞা কিংবা কোনো রায়ও দেননি, তাই আমি এ জমি বিক্রি করেছি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা