আড়াই লাখ তাল বীজ রোপনের উদ্যোগ
সারাদেশ

আড়াই লাখ তাল বীজ রোপনের উদ্যোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঠাকুরগাঁও জেলায় আড়াই লাখ তাল বীজ রোপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন : সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয়ে তাল বীজ রোপনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌ: ও সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম প্রমুখ।

আরও পড়ুন : অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতে নিরোধে তালগাছের গুরুত্ব তুলে ধরেন। বনায়নের অভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় কখনও তীব্র খরা ও বজ্রপাত বেড়ে গিয়েছে। এতে করে জনজীবন হুমকির মুখে পড়েছে।

ক্রমবর্ধমান মানুষের জীবনযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সরকারের সবুজ বনায়নের প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলায় তাল বীজ রোপনের উদ্যোগ গ্রহন করেছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬৭৭

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে এ তাল বীজ রোপন করা হবে। সেই সাথে তাল বীজ রোপণের পরে এগুলো সংরক্ষনও করা হবে নিয়ম মেনে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলার আকচা ইউনিয়নে তাল গাছ রোপনের উদ্বোধন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা