প্রতীকী ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: কক্সবাজারে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: যেকোনো সময় অভিযান

রোববার (৯ অক্টোবর) বেলা ১টার দিকে শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকত আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার মো. সোলেমানের ছেলে আবুল কাশেম (৪৫) ও কক্সবাজার শহরের জেল গেইট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা ওরফে জাম্বু (২৪)।

আরও পড়ুন: ৫০ বছরে ৫০০ চুরি, গ্রেফতার ৬

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান।

সেলিম বলেন, সৌদি প্রবাসী মোস্তাক আহমদের নির্মাণাধীন ভবনের একটি সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় তিনজন শ্রমিক অচেতন হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলে, সেপটিক ট্যাংকটির ভেতরে অক্সিজেন সঙ্কটের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: ট্রেনে গণধর্ষণ, ৫ বখাটে কারাগারে

তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পরিদর্শক সেলিম জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা