সারাদেশ

ভেসে আসা লাশের পরিচয় শনাক্ত 

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে ভেসে আসা সেই অজ্ঞাত অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

গত শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ব্র‏হ্মপুত্র নদের উজানচর নওপাড়া (সীমারবুক) গ্রামের অংশে ওই নারীর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। পরে বিভিন্ন পত্রিকা ও মিডিয়াতে খবরটি প্রকাশিত হওয়ার পর অজ্ঞাত লাশের পরিবারের লোকজন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করে।

ওই নারীর নাম মোছাঃ রাবিয়া আক্তার (৯)।। তাঁর বাড়ি ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া এলাকায়। তাঁর বাবার নাম মোঃ শরিফুল ইসলাম ও মা মোছাঃ শাহনাজ খাতুন। রাবিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকালে নদীতে গোসল করতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল ওই কিশোরী। রাবিয়া ছিলো বুদ্ধিপ্রতিবন্ধী। পরে শুক্রবার উপজেলার উচাখিলা ইউনিয়নের ব্র‏হ্মপুত্র নদের উজানচর নওপাড়া থেকে লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের পর গত শনিবার পরিবারের লাশ হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা