চেয়ারের আঘাতে চেয়ারম্যান আহত!
সারাদেশ
উলিপুর উপজেলা পরিষদ

চেয়ারের আঘাতে চেয়ারম্যান আহত!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নিক্ষিপ্ত চেয়ারের আঘাতে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহত হয়েছেন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

আরও পড়ুন : পতাকা উত্তোলন নিয়ে সম্মেলন পন্ড

শনিবার (৮অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর মতবিনিময় সভা চলাকালীন সময়ে অডিটরিয়াম হলরুমে এ ঘটনা ঘটে । বর্তমানে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আগামী ২২অক্টোবর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বাস্তবায়ন উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর মতবিনিময় সভা ডাকা হয়। আলোচনার এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারন অধ্যক্ষ আজাহার আলী সরকার রাজা এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর মধ্যে বাগবিতন্ডা শুরু হয়।

অধ্যক্ষ আজাহার আলী সরকার রাজা চড়াও হয়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। এতে তার বুক ও মুখে আঘাত লাগলে তিনি আহত হন। আহত বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে উদ্ধার করে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ভালুকায় অগ্নিদগ্ধ ব্যক্তির মৃত্যু, ছেলের অবস্থা আশঙ্কাজনক

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আজাহার আলী সরকার রাজাথর সাথে কথা হলে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু উলিপুরে এসে উপজেলার ইউনিয়ন এবং পৌরসভার ত্রুটিপূর্ন কমিটিগুলো ঠিক করার জন্য বলেন। কিন্তু আজ অবধি সেগুলো ঠিক করা হয়নি । এ বিষয়ে কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে উচ্চবাচ্য কথা বললে চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে।

সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুথর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সভায় আমাকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বললে উপস্থিত নেতাকর্মীরা অধ্যক্ষ আজাহার আলী সরকার রাজা থামিয়ে দেয়। এরপর সে আমাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারলে আমি গুরুত্বর আহত হই। নেতা কর্মীরা আমাকে হাসপাতালে ভর্তি করায়। আমার জানা মতে কাউন্সিল বানচাল করার জন্য একটি মহলের নির্দেশে সে এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন : চেয়ারম্যানকে ফাঁসাতে ইউএনও' র নাটক

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার বলেন, হঠাৎ করে কেন তিনি চেয়ার ছুড়ে মারলেন তা বোধগম্য নয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা