প্রতীকী ছবি
সারাদেশ

ভালুকায় অগ্নিদগ্ধ ব্যক্তির মৃত্যু, ছেলের অবস্থা আশঙ্কাজনক

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়া ঘরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ আব্দুল মালেক পাঠান (৬৫) মারা গেছেন। ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ অক্টোবর) সকালে তিনি মারা যান। তবে অগ্নিদগ্ধ ছেলে কাজল মিয়া এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

আরও পড়ুন: ট্রেনে গণধর্ষণ, ৫ বখাটে কারাগারে

জানা যায়, গত শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার কোর্টভবন এলাকায় অবস্থিত জব্বার প্লাজার একটি রুমে ভাড়াটিয়া উপজেলার ভান্ডাব গ্রামের আব্দুল মালেক পাঠান রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টাকালে মুহুর্তেই পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আব্দুল মালেকের শরীরে আগুন লেগে গেলে তিনি ডাক চিৎকার শুরু করেন। পরে বাবাকে বাচাঁতে সামনে চা স্টল দোকানদার মালেকের ছেলে কাজল মিয়া দৌড়ে ঘরের ভিতরে বাবাকে উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে আব্দুল মালেক পাঠান মারা যান। অগ্নিদগ্ধ হওয়া অপর রোগী নিহত মালেকের ছেলে কাজল মিয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা