চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত ১
সারাদেশ

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত ১

সান নিউজ ডেস্ক : সাতক্ষীরার হাসানুর রহমানের (২৫) পর এবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ১

রোববার (৯ অক্টোবর) ভোরে স্থানীয়রা জেলার বড় বলদিয়া সীমান্তের অদূরে ভারতীয় সীমান্তের মধ্য মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ নিয়ে চলে যান বিএসএফের সদস্যরা।

নিহত মুনতাজ হোসেন জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় গরু ব্যবসায়ী ছিলেন তিনি।

আরও পড়ুন : চোরাই মোটরসাইকেলসহ আটক ২

সংবাদ মাধ্যমকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম বলেন, শনিবার (৮ অক্টোবর) রাতে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য ভারত সীমান্তে যান মুনতাজ হোসেন।

স্থানীয় বাংলাদেশিরা রোববার সকালে ভারত সীমান্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

বিএসএফ মরদেহ নিয়ে গেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা সাপেক্ষে মরদেহ নিয়ে আসা হবে।

আরও পড়ুন : স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালাল স্ত্রী

সংবাদ মাধ্যমকে স্থানীয় ইউপি সদস্য হযরত আলী বলেন, মুনতাজ আগে কাঠের ব্যবসা করতেন। এখন শুনছি অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে এসে ব্যবসা করতেন। রাতে সীমান্তে গরু নিয়ে আসার সময় বিএসওফের গুলিতে মারা যান মুনতাজ। মরদেহ ময়নাতদন্তের জন্য বিএসএফ নিয়ে গেছে।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন : মুরগিতে লোকসান, ছাগলে আশা

সংবাদ মাধ্যমকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। মরদেহ দেশে নিয়ে আসার জন্য আমাদের কাজ চলছে।

প্রসঙ্গত, ভোররাতে সাতক্ষীরা সীমান্তের কুশখালী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা