সারাদেশ

দুই মোটরসাইকেল আরোহী নিহত

আমিরুল হক প্রতিনিধি : নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

নিহতরা হলেন- নীলফামারী সদরের রামগঞ্জ এলাকার মো. সিহাব (৪০) ও মো. রাব্বী (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সময় দ্রুতগতিতে মোটরসাইকেলটি সৈয়দপুর থেকে আসছিল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে আসা সরকারি একটি জিপ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। ঘটনার পরে সরকারি জিপ গাড়িসহ (ঢাকা মেট্টো-ঘ ১৮-৫৭১৫) চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর নামক স্থানে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা