সারাদেশ

র‌্যাব পরিচয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই

সান নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈরে র‌্যাব পরিচয়ে দিনদুপুরে ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারের চালকসহ ৪ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আরও পড়ুন: ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়াস শেখ (৪০) ও তার শাশুড়ি মিনারা বেগম (৫০) টেকেরহাট উত্তরা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করে একই উপজেলার নারায়নপুর গ্রামের বাড়িতে ভ্যানগাড়িযোগে যাবার পথে উপজেলার বৌলগ্রাম নাম স্থানে পৌঁছালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটককৃত চালকসহ ৪ ছিনতাইকারীরা হলো শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের জব্বার খানের ছেলে আলমগীর খান (৩৫), পটুয়াখালী জেলার গলাচিপা চর কাজল গ্রামের নুর ইসলামের ছেলে রাসেল মাতুব্বর (৩৪), মাদারীপুরে শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাবু মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর (৩০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর গ্রামের মমিন সরদারের ছেলে আয়ুবালি সরদার (৪৫)। গুরুতর আহত ৪ ছিনতাইকারীকে পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: বাস খাদে, নিহত ২৫

পুলিশ, হাসপাতাল ও ভুক্তভোগী গিয়াস শেখ (৪০) এবং তার শাশুড়ি মিনারা বেগম (৫০) জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামের গিয়াস শেখ ও তার শাশুড়ি মিনারা বেগম উপজেলার টেকেরহাট বন্দরের উত্তরা ব্যাংক শাখা থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করে গ্রামের বাড়ি নারায়নপুরে ভ্যানগাড়িযোগে যাবার পথে উপজেলার বৌলগ্রাম নাম স্থানে পৌঁছালে র‌্যাব পরিচয়ে সাদা রংয়ের একটি প্রাইভেটকার দিয়ে গতিরোধ করে এবং ইয়াবা আছে - এই কথা বলে ভ্যানযাত্রীদের প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ সময় ছিনতাইয়ের শিকার ওই ভ্যান যাত্রীরা আত্মচিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী মাইক্রোবাসটিকে একই উপজেলার কদমবাড়ি বাজারে গিয়ে আটক করে। পরে চালকসহ ৪ ছিনতাইকারীদের গণধোলাই দেয় স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটিকে ভাংচুর করে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে আহত ৪ ছিনতাইকারী ও ছিনতাইকারীদের নির্যাতনের শিকার আহত গিয়াস শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

উত্তরা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মো. রাসেদুল হাসান জানান, গ্রাহকদের পুলিশ পাহারায় টাকা নিয়ে যাওয়ার জন্য বলা আছে কিন্তু সেত্রে যদি কেউ তার ইচ্ছামত টাকা নিয়ে চলে যায় । সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানায়, তদন্ত করে ছিনতাইকারী চক্রের পুরো গ্যাংটিকে ধরার চেষ্টা করবো।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা