ব্রিজে মাইক্রোবাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
সারাদেশ

ব্রিজে মাইক্রোবাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন: দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই মশিউর রহমান। নিহত রফিকুল ইসলাম মানিকগঞ্জ জেলার আব্দুল হালিমের ছেলে।

আরও পড়ুন: ইকুয়েডরে দাঙ্গায় নিহত ১৫

নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন (৪৫) এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫)।

এছাড়া আহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের মশিউর রহমানের দুই ছেলে নাফি (৬) ও সাফি (৪), একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুর গ্রামের ওহেদুলের ছেলে নুরুল (৩০), একই থানার রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫) ও ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭)।

আরও পড়ুন: বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা