ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সারাদেশ

ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হজে থাকছে না বয়সের বাধা

গ্রেফতারকৃতরা হলো, একই গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো.আনোয়ার হোসেন রুবেল (২৮)।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডডেৃর পূর্ব অম্বরনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চা-দোকান এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪জন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহজাহানের চা-দোকানের ভিতর হইতে সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো. আনোয়ার হোসেন রুবেল (২৮) গ্রেফতার করা হয়। ওই সময় ২মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরো জানায়, আটককৃত ইয়াবার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা