ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে
সারাদেশ

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে

কামরুল সিকদার, বোয়ালমারী : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. লিয়াকত শিকদার শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ফরিদপুর-১ অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন মন্দিরে আগত হাজারো ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: হজে থাকছে না বয়সের বাধা

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে তিনি উপজেলার দাদপুর, সদর, ময়না, সাতৈরসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে যান। এর আগে সোমবার বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন (আখড়া মন্দির) এবং আলফাডাঙ্গার কেন্দ্রীয় পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

লিয়াকত শিকদার বলেন, 'আমাদের সোনার বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার অবস্থানে থেকে নির্ভীকচিত্তে দ্বিধাহীনভাবে ধর্ম লালন করবে, পালন করবে। এইযে আমাদের হাজার বছরের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য একে আমরা অর্জন করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার আহবানে দেশ স্বাধীন করার মাধ্যমে, এজন্য আমাদের এক সাগর রক্ত দিতে হয়েছে পূর্বপুরুষদের। আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।'

আরও পড়ুন: অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

তিনি আরো বলেন, পদ্মা সেতুর মাধ্যমে এ অঞ্চলে বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের অঞ্চলে কোন দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না। আর এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য।'

এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. শেখ তাওহিদুর রহমান মুক্ত, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, সাবেক ছাত্রনেতা জাহিদুল পল্লব প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা