সারাদেশ

বরিশালে চিকিৎসকসহ তিনজনের কারাদণ্ড, ডায়াগনস্টিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : বরিশাল নগরীর জর্ডন রোডে দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে চিকিৎসক এবং দুই মালিককে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জুলাই) রাতে এই সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

ওই ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিতে মারা যাওয়া একজন স্বনামধন্য চিকিৎসকের স্বাক্ষর নকল করে পরীক্ষার প্রতিবেদন তৈরি করা হতো। তাছাড়া জালিয়াতির সঙ্গে জড়িত চিকিৎসক ডা. নূরে সরোয়ার সৈকত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেন। তবে নিজের পরিচয়ে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে কর্মরত বলে পরিচয় দিতেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের চ্যালেঞ্জে তা মিথ্যে প্রমাণিত হয়।

এসব অপরাধে ওই চিকিৎসকসহ দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের দুই মালিক এম কে চৌধুরী ও জসিমউদ্দিন মিলনকে ছয়মাস করে কারাদণ্ড এবং সিলগালা করে দেওয়া হয়। ডায়গনেস্টিক সেন্টারটি। অভিযানে র‌্যাব ও পুলিশ সদস্যরাও ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা