সারাদেশ

বিজ্ঞানসম্মত উপায়ে চামড়া ছাড়ানো-সংরক্ষণের প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণীর চামড়া ছাড়ানো ও চামড়া সংরক্ষণের কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কর্মশালায় এ কাজে জড়িত ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে আগামী কোরবানির ঈদে যেসব পশু জবাই করা হবে, সেসব পশুর চামড়া বিজ্ঞানসম্মতভাবে ছাড়ানো ও সংরক্ষণের কৌশল সম্পর্কে সবাই জানতে পারবেন।

বেলা ১১টায় কর্মশালার ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. আক্তার হোসেন, বে-গ্রুপের চেয়ারম্যান শামচুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিলেট ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, শরিয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসকসহ জেলার কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সাংবাদিকরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা