সারাদেশ

ফরিদপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নবগঠিত ২৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে মেয়র নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাজনডাঙ্গা, সাদিপুর ও গুচ্ছগ্রাম এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, নগদ ৫০০ টাকা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, পৌর এলাকার মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেককেই পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। একটি লোককেও না খেয়ে থাকতে হবে না। তিনি যেকোনো সমস্যায় পৌরসভায় যোগাযোগেরও অনুরোধ জানান।

ত্রাণ বিতরণকালে পৌর সচিব তানজিলুর রহমান মিলন, অ্যাকাউন্টস অফিসার ফজলুল করিম আলাল, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, সৈয়দ মো. আশরাফ, বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত অসহায় ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার।

এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস। এ সময় উপস্থিত ছিলেন আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন মোল্যা রিংকু, আলীয়াবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

এই মহৎ কার্যক্রমের উদ্যোক্তা জাবির শফি দিনার বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো বন্যার্ত এলাকায় রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি আছে আমাদের। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে চাই।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা