সারাদেশ

সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্ত কারাবন্দিদের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: করোনার কারণে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া কারাবন্দিদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মাদারীপুর লিগ্যাল এইড
অ্যাসোসিয়েশনের জেআইজেডের আর্থিক সহায়তায় আইআরএসওপি প্রকল্পের উদ্যোগে এসব খাদ্য বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় কারাগার চত্বরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও সদ্য জামিনে মুক্তি পাওয়া ৪০ জনের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, ২৫ কেজি চাল, পাঁচ লিটার তেল, এক কেজি ডিটারজেন্ট, পাঁচটি সাবান, পাঁচ কেজি আলু, চার কেজি পেঁয়াজ, আট কেজি ডাল, পাঁচটি মাস্ক, দুই কেজি চিনি ও দুই কেজি লবণ।

ভারপ্রাপ্ত জেল সুপার জুবায়ের রহমান রাশেদ, জেলার মো. ফরিদুর রহমান রুবেল, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমন্বয়কারী মো. ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু, অ্যাডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা