সারাদেশ

নৌকার ভোট দেওয়ার বিকল্প নাই

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট দেওয়ার কোন বিকল্প নাই। এখন নির্বাচনের সময় হয়তো অনেক প্রার্থীই আসবে, যাদের এলাকায় কোনদিন দেখা যায়নি। তারা কোনদিন এলাকার উন্নয়নে কাজ করেনি। তাদের শুধু সালাম দিয়ে বিদায় করবেন, ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেবেন না।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলার ৭টি স্থানে পথসভা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপজেলার উদাখালী ইউনিয়নের নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, মাছেরভিটা ও উদাখালী মাদ্রাসা বাজার এবং কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া ও চন্দিয়ায় পথসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে ও মেছের উদ্দিন চেয়ারম্যান মার্কেটের সামনে কালিরবাজার বণিক সমিতি সদস্যদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

মাহমুদ হাসান রিপন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে যমুনা নদীর ভাঙ্গন রোধ, বালাসী-বাহাদুরাবাদ ঘাট টানেল নির্মাণ, দুই উপজেলায় পৌরসভা, রাস্তা-ঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করব। তাই, আগামী ১২ অক্টোবরের নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এবং প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বীর প্রতি সম্মান অক্ষুন্ন রাখবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা