নোয়াখালীতে মাদক বিরোধী গোল্ডকাপ টুর্নামেন্ট
সারাদেশ

নোয়াখালীতে মাদক বিরোধী গোল্ডকাপ টুর্নামেন্ট

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে মাদক বিরোধী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব শান্তি নিশ্চিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৩ সেপ্টম্বর) বিকালে ইউনিয়নের রামবল্লবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাকিমপুর ২নং ওয়ার্ড ০৩ গোল করে দাদপুর ৩নং ওয়ার্ডকে ০২ গোলে পরাজিত করে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

আরও পড়ুন: ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বোর্ড সদস্য ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা মিথুন ভট্ট, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী আজমলা আক্তার, শিল্পপতি মোতাহের হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

দাদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত পহেলা সেপ্টম্বর মাদক বিরোধী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিপন। এই খেলায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল অংশগ্রহন করে। কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ টুর্নামেন্টের প্রতিটি পর্ব।

দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন বলেন, বর্তমান যুব সমাজ আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা থেকে দুরে সরে যাচ্ছে এবং মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। তাই যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে আনতে আমরা এই চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টের ফলে এই ইউনিয়নে ৭০ শতাংশ মাদক নির্মুল হয়ে গেছে। আশা করছি আমরা সকলের সহযোগিতায় দাদপুরকে মাদকমুক্ত ইউনিয়ন ঘোষণা করতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা