পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবি
সারাদেশ

পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবি

শফিক স্বপন, মাদারীপুর : আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদারীপুরের কালকিনি উপজেলার সকল পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন : তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় ও মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় পূজা উদযাপন পরিষদের কাছে মন্ডপে-মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

এসময় উপস্তিত ছিলেন পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ গৌরাঙ্গ চন্দ্র পাল, সাধারন সম্পাদক সন্তোষ কুমার বল প্রমুখ।

আরও পড়ুন : বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে

সভায় সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রাখতে সকলকে অনুরোধ যানান।

প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার উপজেলায় ২২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা