সারাদেশ

খাতা-পেন্সিলের পসরা নিয়ে বসলেন ইউএনও

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): জীবনের সবচেয়ে স্মৃতিময় ও আনন্দময় সময় হল তার ছোট বেলা। এ সময় তারা যা দেখবে তাই শিখবে। বলা যায় তাদের যেভাবে গড়া হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। এ সময়টাতেই তাদের জীবনের ভিত্তি তৈরি হয়।

আরও পড়ুন : নুসরাত ফারিয়ার সুখবর!

জীবনে নৈতিক মূল্যবোধ শেখা থেকে শুরু করে জীবনের লক্ষ্য স্থির করা, ভবিষ্যতের জন্য তাদের তৈরি করার এটাই উত্তম সময়। শিশুরা যাতে শারীরিক, মানসিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্যে অভিভাবক, শিক্ষক, আত্মীয় স্বজন সকলের আন্তরিক মনোযোগী হওয়া উচিত।

এ চিন্তা ধারা থেকেই প্রাথমিকের শিশুদের খেলা ধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পড়া শুনায় আগ্রহী তোলার লক্ষ্যে নানা ধরনের মজার মজার খেলা, প্রতিযোগিতা, কুইজ, ইত্যাদির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ।

আরও পড়ুন : অবসর নিলেন পেসার রুবেল

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাতা, পেন্সিল, কলম, শার্পনার, পেন্সিল বক্স, স্কেল, ফুটবল, টেনিস বল, চকোলেট নিয়ে হঠাৎ হাজির হন ইউএনও হাসান মারুফ।

সংশ্লিষ্ট প্রধান শিক্ষক জানান, ইউএনও স্যার এসে শিশুদের মাঝে মজার পরীক্ষা, কুইজ ইত্যাদির মাধ্যমে শিশুদের পুরষ্কৃত করেন। অংশগ্রহণকারী অন্যান্য শিশুদের মাঝে সান্তনা উপহারও দেন।

আরও পড়ুন : তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

একজন সচেতন অভিভাবক জানান, এতে করে বাচ্চারা পড়াশোনায় আগ্রহী হবে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাদিউল ইসলাম জানান, শিশুদের মাঝে মজার পরীক্ষা, মজার খেলায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইউএনও স্যারের এ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরাও তা সাদরে গ্রহণ করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা