সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় পূজার নিরাপত্তায় মন্দিরে টহল

ভোলা প্রতিনিধি : ভোলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় তৎপর নৌবাহিনী। দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনীর সদস্যরা। পূজার সময় দুষ্কৃতিকারীদের যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোলার বিভিন্ন উপজেলার মন্দিরে মন্দিরে টহল দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ১৮ ক্যান্সার জয়ীকে সংবর্ধনা

সোমবার সকালে ভোলা সদরের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরির্দশন করেন শেরে-বাংলা নৌ খাঁটির কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান

এ সময় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নিরাপদভাবে তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে এ জন্য নৌবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে। যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনোরকম ভীতি ছাড়াই তাদের উৎসব পালন করতে পারে।

আরও পড়ুন : আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, এবার ভোলা জেলায় ১০৬টি পূজামণ্ডপে পূজা উদযাপন হবে। এসব মণ্ডপে পূজারীরা যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারে এ জন্য অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনীর সদস্যরাও সতর্ক পাহারায় নিয়োজিত থাকবে।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা