সারাদেশ

খানা-খন্দে ভরা ঝালকাঠি-মানপাশা-বরিশাল সড়ক

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: খানা-খন্দে ভরা ঝালকাঠি-মানপাশা-গগনহাট-বরিশাল সড়কে এখন জন দুর্ভোগ চরমে। প্রায় দুই বছর ধরেই এমন গুরুত্বপুর্ণ সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গা ও গর্ত রয়েছে। সড়ক জুড়েই রয়েছে উচু-নিচু টিবি। ভাঙ্গা রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিভাগের। এ সড়কের পাশের গ্রামগুলো কৃষি সমৃদ্ধ হওয়ায় কৃষিপণ্য পরিবহনে ভোগান্তির স্বীকার হতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকায় স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন: কুবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

ঝালকাঠি শহর থেকে মানপাশা হয়ে বিনয়কাঠি ইউনিয়ন পার হয়ে বরিশাল দিয়ে উত্তরাঞ্চলে যাবার গুরুত্বপূর্ণ সড়কটি এখন খানা-খন্দে ভরা। স্থানীয় সরকার ১৩.৭ কিলোমিটারের এ সড়কটির স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নথিপত্রে নাম ঝালকাঠি-গগনহাট সড়ক। বাইপাস সড়কের পাশাপাশি এ সড়ক থেকে বরিশাল যাওয়ার যায় একমাত্র বিকল্প সড়ক। কিন্তু এই সড়কের মানপাশা থেকে বিনয়কাঠি পযর্ন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক রীতিমত ঝুঁকিপূর্ণ। সড়কের আশেপাশের কৃষি সমৃদ্ধ গ্রামগুলো থেকে বাণিজ্যিকভাবে প্রতিদিন কৃষিপণ্য শহরে সরবারহ করা হয় এ সড়ক থেকেই। কিন্তু এ ক্ষেত্রে ব্যবসায়ীদের পোহাতে হয় ভোগান্তি। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন ভাঙ্গা রাস্তা দিয়েই শহরে যাতায়াত করে। এছাড়া রোগীদের আরও সমস্যা হয় খানা-খন্দ ও গর্তে ভরা সড়কটিতে।

বিশেষ করে এ সড়ক থেকে সিজারিয়ান রোগীদের শহরে নেয়া যথেষ্ট ঝুকিপূর্ণ বলে জানান স্থানীয়রা। এ সড়কে চলাচলরত অটো রিক্সা ও মোটরসাইকেল চালকরা জানান, প্রায়ই তাদের গাড়ির যন্ত্রাংশ রাস্তার ঝাঁকুনিতে বিকল হয়ে যায়। তাই এ এলাকার যাত্রী ও চালকরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন জানান, মূল সড়কটির ভাঙ্গা অংশ ৩.৬৬ কিলোমিটার মেরামতের জন্য ২ কোটি ৪০ টাকার ষ্টেমেট (প্রাক্কলন) পাঠানো হয়েছে। রক্ষানাবেক্ষন ইউনিটি পাঠানো এ প্রস্তাব অনুমোদিত হলেই এ সড়কে কাজ শুরু করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা