সারাদেশ

গোরস্থানের জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গোরস্থানের জমির দখল নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

জানা গেছে,ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে সালেহা খাতুন উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোরস্থানের জমি স্থানীয় মহিউল ইসলাম গং কবলা মূলে খরিদকৃত মর্মে নিজেদের দাবি আসছিল।অপরদিকে ওই জমি সিএস ও এসএ রেকর্ডে গোরস্থান ও মুসলমান সাধারণের ব্যবহার্য্য মর্মে স্থানীয় ফজলুর রহমানের লোকজন সাইনবোর্ড দেয়।ওই সাইনবোর্ড মহিউল ইসলামের লোকজন রাতের আধারে তুলে নিয়ে যায়।

সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিস দলিল গ্রহীতাদের খারিজ বাতিল করে দেয়।শনিবার সকাল ৮ টায় মহিউল ইসলাম ৫০/৬০ জনের একদল লোক নিয়ে ওই জমিতে বেড়া দিতে গেলে স্থানীয় মুসল্লীদের মাঝে উত্তেজনা দেখা দেয়।তারা জবর দখলকারীদের বেড়া প্রদানে বাঁধা দিলে ২ পক্ষের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু করে। প্রতিপক্ষের নিক্ষিপ্ত ইট পাটকেলে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।আহতদের পার্শবর্তী আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোরস্থান রক্ষা কমিটিরা সভাপতি ফজলুর রহমান জানান,সিএস ও এসএ রেকর্ড মতে গোরস্থানের জমি রয়েছে প্রায় ২ একর।কিন্তু চিনিকলা মাদরাসার সুপার গোপনে গোরস্থানের জমি দলিল মূলে কিনে নিয়ে হালচাষ করে।পরে এসিল্যান্ড অফিস তাদের খারিজ বাতিল করে।আমরা সেখানে গোরস্থানের সাইনবোর্ড দিলে তারা ভেঙ্গে নিয়ে যায়।
অপরদিকে মহিউল ইসলাম জানান,আমরা রেকর্ডীয় মালিক তরিকুল ইসলামের নিকট কিনে নিয়ে চাষাবাদ করে আসছি।আমি আমার জমিতে বেড়া দিতে গেলে গোরস্থান কমিটির লোকজন বাধা দেয়।

আরও পড়ুন: রাজা হচ্ছেন চার্লস

রুহিয়া থানার ওসি জানান,গোরস্থানের জমির দখল নিয়ে সংঘাতের ঘটনা মেনে নেওয়া যায় না।খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা