বৃদ্ধকে হত্যার অভিযোগে মানববন্ধন
সারাদেশ

বৃদ্ধকে হত্যার অভিযোগে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও তার বাহিনী দিয়ে মোঃ মাকসুদুর রহমান তালুকদারকে পিটিয়ে হত্যার অভিযোগে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় পটুয়াখালী পিডিএস মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ

এসময় মানববন্ধনে নিহতের বড় মেয়ে মাকসুদা আক্তার মিশু বলেন, আমার বাবার মৃত্যুর সংবাদ শুনে আমি ঢাকা থেকে আসি। ঢাকা থেকে এসে বাবার লাশটা দেখতেও পারি নাই। তার আগেই লাশ দাফন করা হয়। তিনি জানান ৬ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের লোকজন সুতাখালী খাল দেখতে গেলে সুস্থ শরীরে তাদের সাথে কথা বলেন তার বাবা। তার কিছুক্ষন পর নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের সামনেই মেয়র আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার চাচাতো ভাইকে পুলিশ হ্যানকাপ পড়ায়। পরে সন্ধ্যার পর আমার বাবার লাশ পাওয়া যায় শ্মশানের ভেতর। আমার বাবার যদি স্টকের কারনে মৃত্যু হয় তবে বাবার শরীরে অনেক আঘাতের চিহ্ন এলো কোথা থেকে আসলে বলে প্রশ্ন করেন তিনি। আমার বাবাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

তিনি আরো বলেন, মেয়রের লোকজন বাসায় গিয়ে আমাদের হুমকি দিয়ে আসছে। বাসা থেকে বের হতেই ভয় লাগে এখন। আমার বাবা হত্যার বিচার চাই, সেই সাথে মেয়র ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

আরও পড়ুন: ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১১

মাকসুদুর রহমান তালুকদারের বোন ঝুমা বেগম বলেন, যে জনগণের প্রতিনিধি সে জনগনকে রক্ষা না করে উল্টো তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ভাইকে মেরে ফেললো। আমার ভাই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

নিহতের ছোট মেয়ে নিশাত আক্তার জানান, বাবা হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ থাকবে আমরা যেন আমার বাবা হত্যার বিচার পাই।

আরও পড়ুন: বয়সসীমা বৃদ্ধির দাবিতে অবরোধ, লাঠিচার্জ

প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী পটুয়াখালী পৌরসভার সুতাখালী খাল দেখতে যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তখন খাল রক্ষার দাবি নিয়ে এগিয়ে আসেন প্রতিবাদী এক বৃদ্ধ। এতে চেয়ারম্যানের সামনেই ওই বৃদ্ধকে হুমকি দেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। মেয়রের বিপক্ষে অবস্থায় নেওয়ায় ওই বৃদ্ধের এক আত্মীয়কে পুলিশ গ্রেপ্তারও করে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাসির নামের একজনকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের তথ্য মতে, শ্মশানে দাহ করার স্লাবের নিচে বৃদ্ধের মরদেহ পড়ে ছিলো। দাহ করার জন্য রাখা কাঠ শরীরের ওপর ছিটানো ছিলো। পরে কয়েকজন তাঁকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাত ৯টার পর স্থানীয়রা তাঁর মরদেহ দাফন করে। পরিবারের অনেক সদস্য তখন অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আরও একজনের প্রাণহানি

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন,শুরুতে কেউ অভিযোগ দেয়নি। দাফন করার পর থানায় লিখিত অভিযোগ দিতে এসেছিল।

পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা