বিএনপি ও আ.লীগের পাল্টাপাল্টি মামলা
সারাদেশ

বিএনপি ও আ.লীগের পাল্টাপাল্টি মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামীলীগের মাঝে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১১

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক সহ ২০জনকে এবং অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

অপরদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ও ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন সহ ৬৯ জন কে আসামী করে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আওয়ামী লীগের দায়েরকৃত মামলায় পুলিশ ইতোমধ্যে নওশাদ আলী (৪৩) ও ইসমাঈল হোসেন(৫২) নামে ২ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। আর বিএনপির দায়েরকৃত মামলা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওসি রুহিয়া থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে।তবে এখন পর্যন্ত মামলার এজাহার থানায় পৌছেনি।

আরও পড়ুন : বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

থানা বিএনপির সভাপতি পার্থ সারথী সেনের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয় যে, দেশব্যাপি বিএনপি ও সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর বিকেলে রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভন্ডুল করতে মরিয়া হয়ে উঠে । ওইদিন বেলা ২ টায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল যুবক হাতে লাঠি সোটা লোহার রড,হকিষ্টিক, রামদা ,আগ্নেয়াস্ত্র সহ বে আইনী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ত্রাস ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান কেএম অটো রাইস মিলে হামলা চালায়। আসামিরা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ঘরের দরজা জানালা ভাংচুর করে এবং বাসার ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আসামিরা নৈরাজ্য চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

অপরদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক কর্তৃক দায়েরকৃত মামলায় অভিয়োগ করা হয়, ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুম খুন হত্যাসহ সার জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রুহিয়া থানা বিএনপি আয়োজিত মিছিল ও সমাবেশ সফর করতে লোকজন মিছিল নিয়ে আসার সময় বর্নিত আসামিরা রামনাথহাট এলাকার প্রতিটি মোড়ে বাঁধার সৃষ্টি করে।

আরও পড়ুন : ফের আকাশসীমা লঙ্ঘন, গোলাগুলি

আসামিরা লাঠি সোটা নিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায় ও রাস্তা দিয়ে আসা মোটর সাইকেল ভাংচুর করে ক্ষতি সাধন করে। এ সময় আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে বাদী আনছারুল হক গুরুতর আহত হন। পরে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়া হয়।

উক্ত অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। আদালত তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

আরও পড়ুন : মেট্রোরেলের ভাড়া পুনর্বিবেচনার আহ্বান

রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, বিএনপির দায়েরকৃত মামলার কপি এখনো পাইনি। পেলে নির্দশনা মেনে ব্যবস্থা নেওয়া হবে।

রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারর্থী সেন বলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক পরিকল্পিতভাবে ঠাকুরগাঁও-১ আসনের এমপি সাহেবের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সম্পদের ক্ষতি সাধন করেছে ও লোকজনকে আহত করেছে।এখন নিজেরা বাঁচতে আমাদের লোকজনকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা