সারাদেশ

বিএনপি আওয়ামীলীগের সংঘর্ষ গ্রেফতার-২

ঠাকুরগাঁও, প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়-বিএনপি ও আওয়ামীলীগের মাঝে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার রাতে রুহিয়া থানা পুলিশ উক্ত মামলা রুজু করে। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে নওশাদ আলী (৪৩) ও ইসমাঈল হোসেন(৫২) নামে ২ আসামীকে গ্রেফতার করে।

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যু বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক সহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করে উক্ত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার কানিকশালগাঁও গ্রামেরিজিন্নাত আলরি ছেলে নওশাদ আলী ও একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল হোসেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয় যে, দেশব্যাপি বিএনপি ও সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর বিকেলে রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।ওইদিন বেলা ২ টায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল যুবক হাতে রাঠি সোটা লোহার রড,হকিষ্টিক, রামদা ,আগ্নেয়াস্ত্র সহ বে আইনী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ত্রাস ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান কেএম অটো রাইস মিলে হামলা চালায়।আসামীরা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ঘরের দরজা জানালা ভাংচুর করে এবং বাসার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে।এতে বেশ কয়েকজন আহত হয়। ওই সময় দোকানপাটে থাকা সাধারণ লোকজন ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। আসামীরা নৈরাজ্য চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় রুহিয়া থানা আওয়ামীলীগৈর সভাপতি পার্থ সারথী সেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করে উক্ত মামলা দায়ের করে।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন রাজা চার্লস

রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, ৩ সেপ্টেম্বর বিএনপির একদল উৎশৃংখল যুবক এমপি সাহেবের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করায় একটি মামলা রুজু করা হয়েছে।ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকি আসামীদের ড়গ্রফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা