মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
সারাদেশ
জমি সংক্রান্ত বিরোধ

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

শফিক স্বপন , মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুরসহ কমপক্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে ৮ কৃষি শ্রমিক নিহত

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকার আবু ফজল খানের ছেলে জুবায়ের খানের দাবীকৃত একটি জমিতে একই এলাকার মোচন মালতের ছেলে হাবিব মালত ও তার লোকজন নিয়ে ঘর তুলতে গেলে জুবায়ের খান ঘর তুলতে বাঁধা দেন।

এসময় ক্ষিপ্ত হয়ে হাবিব মালত, আরিফ মালত, জাহাঙ্গীর মালত, হাসান মালত, জসিম মালত ও ফারুক মালতসহ আরো বেশ কিছু লোক জুবায়ের খানের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় জুবায়েরকে বাঁচাতে গেলে ছবিতুননেছা (৬০), মুনজিলা বেগম (৪০), সোনিয়া আক্তার (১৫) ও সাকেরা আক্তার (১৩) আহত হয়।

আরও পড়ুন : বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই

এসময় ধারালো অস্ত্রের কোপে জুবায়ের খান গুরুতর আহত হলে বৃহস্পিতবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জুবায়েরের বোন ঝুমকি বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের একটি জমি হাবিব মালতগংরা দাবী করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আমাদের বাড়ির ওই জমি দখল করতে গেলে আমরা বাঁধা দিতেল গেলেই আমাদের অতর্কিত ভাবে হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই।’-তবে এই বিষয়ে হাবিব মালতগংদের কোন মতামত নেওয়া যায়নি।

আরও পড়ুন : খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, দুই পক্ষেরই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমি ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা