সারাদেশ

পটুয়াখালীতে হবে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা বন্দরের সন্নিকটে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা।

আরও পড়ুন: বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর ও নিশান মৌজায় প্রকল্প স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, বিএসিসির পরিচালক বেগম বদরুন নাহার, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডোর এম মামুনুর রশীদ ও শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সলিম উল্লাহ।

এ সময় শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা জানান, মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির উপর নির্মাণ হবে দেশের প্রথম টেকসই জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা। ইতিমধ্যে রাবনাবাদ চ্যানাল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। এটি নির্মাণ হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, সেইসাথে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ২০২৩ থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। ভারতের কেরালা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নাই। এইখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মাণ হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপসহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেররাত করা যাবে। জমি একোয়ারের পর এবছর থেকেই কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

প্রসঙ্গত, ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়। এ সময় শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়।

পরে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসি এর সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুইটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা