সারাদেশ

সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সার ও বীজ মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনেরর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জেলা সার কমিটির সভাপতি আব্দুস সালাম বাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, মোঃ আমলগীর হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বিসিআইসি ডিলারগণ।

আরও পড়ুন: আবহাওয়ার পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সভায় জানানো হয়, ইউরিয়া সার প্রতি বস্তা ১১শ টাকা ও খুচরা ২২ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। এছাড়া টিএসপি প্রতি বস্তা ১১শ টাকা ও খুচরা ২২ টাকা কেজি দরে ; পটাশ প্রতি বস্তা ৭৫০ টাকা ও খুচরা ১৫ টাকা কেজি দরে এবং ডিএপি প্রতি বস্তা ৮০০ টাকা ও খুচরা ১৬ টাকা কেজি দরে ডিলারদের বিক্রি করতে হবে।

প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, আপনারা যারা সার ব্যবসায়ী, কোন কৃষককের কাছ থেকে বেশি দাম নিবেন না। যদি বেশি দাম নেন তা হলে কোন প্রকার ছাড় পাবেন না। বেশি দামে সার বিক্রয় করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া হবে না। যারা কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রয় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন: মাকে মারধর করায় ভাইকে হত্যা

মনিটরিং সভায় উপস্থিত অতিথিরা বলেন, স্টক রেজিষ্টার মেইনটেইন, দোকানের সামনে সারের মূল্য তালিকা, ক্যাশ মেমোতে গ্রাহকের নাম ও মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক করলে ভালো হয়।

উপজেলা কৃষি অফিসার প্রীতম হোড় বলেন, উপজেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলার আছেন ১৩ জন করে মোট ২৬ জন এবং দশ ইউনিয়নে সাব ডিলার আছেন ১০০ জন। প্রতিটি সারের দোকানের সামনে সরকার নির্ধারিত মূল্য লিখে টাঙাতে হবে।

আরও পড়ুন: মাস্ক পরা লাগবে না নিউ ইয়র্কে

তিনি আরও বলেন, কোন অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়া যাবে না। যদি কেউ বেশি নেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার ডিলারশীপ বাতিল করা হবে। এছাড়া ডিলারদের তাদের নির্দিষ্ট স্থানেই বিক্রয় করতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা