বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক: দিনাজপুর দাইনুর সীমান্তে চোরাই পথে শুটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার সময় ৫ জন শুটকি ব্যবাসায়ী দাইনুর সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন।

নিহত মিনার (১৮) সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতর পাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। নিখোঁজ রয়েছেন একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুলের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমানের ছেলে সাগর (২০)।

আরও পড়ুন: ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ড, নিহত ৩২

দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। নিহত মিনারের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা