বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক সূত্র।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক্সকাভেটরবাহী একটি ড্যাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এদের মধ্যে রয়েছেন বাসচালক মো. বাচ্চু মোল্লা। পরে আরও একজন মারা যান। মারা যাওয়া বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ব্যালটে হবে ভোট

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারের বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাইম জানান, ডুমদিয়া বাজারে দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও পরে একজন মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা