পলাশবাড়ীতে নবাবী সাজে বিয়ে সম্পন্ন
সারাদেশ

পলাশবাড়ীতে নবাবী সাজে বিয়ে সম্পন্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: বাংলার হারানো ঐতিহ্য নবাবী সাজে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের একটি বিয়ে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ

শুক্রবার বিকালে সাজানো গোছানো সূর্য্য মহলে হতে পৌর শহরে মধ্য দিয়ে নবাবী সাজে বরযাত্রী যাত্রার মধ্যদিয়ে পলাশবাড়ীর বিশিষ্ট পরিবহন ব্যবসায়ি সূর্য পরিবহনের মালিক ও শ্রমিকনেতা শহিদুল ইসলাম সরকার ও রোকেয়া বেগম দম্পতির পুত্র বিয়ের (বর) রেদোয়ান সরকার ও পৌর শহরের গৃধারীপুরের প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ি মোতাহার হোসেন সরকার ও সাহানুর বেগম দম্পতির মেয়ে (কনে) ছাবিহা আক্তার মিম এর সহিত আড়াই লক্ষ টাকা সমমান দেন মোহরানা নগদ প্রদানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১১

এ বিয়ে উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন উভয় পরিবার। বর পক্ষ পৌর শহরের অদুরে ঠুটিয়াপাকুর বাজার সূর্য মহলে আয়োজন করে অপর দিকে কনে পরিবার আয়োজন করে পৌর শহরের গৃধারীপুরে। বিয়েতে কোন কিছুর যেমন কমতি ছিলো না তেমনি বরযাত্রী বহনে নবাবী ঘোড়ার গাড়ি,গ্রামীন ঘোড়ার গাড়ি, কার, মাইক্রোবাস, বাস, ভ্যান, রিক্সা, অটোসহ বিভিন্ন মডেলের মোটরসাইকেল সহ সকল প্রকার যানবাহনে বহন করায় পৌরবাসীর মাঝে নানা উৎসাহ উদ্দীপনা নিয়ে বিয়ে যাত্রীদের আনন্দ উপভোগ করেন।

বরের বড় আব্বা আমিনুল ইসলাম রানা বলেন, বিয়ের অনুষ্ঠানটি স্মৃতিময় করে রাখতে উভয় পরিবার এ আয়োজনে করেছে। আয়োজন দেখে এবং আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।

বরের বড় আব্বা গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মকবুল বলেন, আগের দিনে এভাবে বিয়ে আয়োজনের কথা জানা গেলেও দেখা হয়নি। এ বিয়ে অনুষ্ঠানটি সত্যি স্মৃতিময় হয়ে থাকবে।

আরও পড়ুন: বয়সসীমা বৃদ্ধির দাবিতে অবরোধ, লাঠিচার্জ

বর রেদোয়ান সরকার জানান, বিয়ের আয়োজনটি স্মৃতিময় করে রাখতে গ্রাম বাংলার গ্রামীন ঐতিহ্যে বর্তমান সময়ে ব্যতিক্রমী বিয়ে আনন্দ উপভোগ করতে এ আয়োজন।

অপরদিকে ব্যতিক্রমী আয়োজনে ব্যাপক আনন্দঘণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে বিয়ে সম্পন্ন হওয়ায় বর ও কনের উভয় পরিবার নব দম্পতির জন্য দোয়া কামনা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা