ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান আসাদ, সাভার প্রতিনিধি: সাভারের আমিন বাজারে বেলাল ওরফে ফেন্সি বেলাকে আটক করেছে আমিনবাজার পুলিশ ক্যাম্প। এসময়ে তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মন্ত্রিত্ব যা‌বে কিনা, এখতিয়ার প্রধানমন্ত্রীর

বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন চিশতিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিন বাজারের চিশতিয়া পাম্প এলাকায় মাদক বেচা-কেনা চলছে। এসময় অভিযান চালিয়ে বেলাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার সাথে থাকা চটের বস্তা থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফের বাড়ল এলপিজির দাম

আটক হওয়া বেলাল সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নে বড়দেশী গ্রামের মৃত মোসলিম উদ্দিনের ছেলে, দীর্ঘদিন যাবৎ দেশে বিভিন্ন মাদক পয়েন্ট হতে নেশাজাতীয় দ্রব্য সংগ্রহ করে আমিনবাজার এলাকায় কেনা-বেচা করে আসছিল।

আরও পড়ুন: ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই)হারুন-অর-রশিদ বলেন, আটক হওয়া মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা